কুকুর মারলে সোনার মোহর!

যে যত বেশি কুকুর মারবে সে তত বেশি পাবে সোনার মোহর! রাস্তার কুকুরের উপদ্রব থেকে বাঁচতে এই ঘোষণা দিয়েছে ভারতের কেরালার সেন্ট থমাস কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন।
 
গত চার মাসে কেরালায় পাগলা কুকুরের কামড়ে প্রাণ হারিয়েছেন চার ব্যক্তি এবং আহত হয়েছেন আরও ৭০০। এরই প্রেক্ষিতে সংগঠনটি ঘোষণা দিয়েছে, ১০ ডিসেম্বরের মধ্যে যে বা যারা সব থেকে বেশি কুকুর মারবে, তাদের সোনার মোহর পুরস্কার দেবে তারা।
 
এনডিটিভির খবর বলছে, এর আগেও কুকুর মারার জন্য সস্তায় এয়ারগান বিক্রি করেছে সেন্ট থমাস কলেজের ওই সংগঠন। 
 
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে হিংস্র কুকুরের আক্রমণ থেকে বাঁচাতে কুকুর নিধনই একমাত্র সমাধান। রাজ্য সরকার এ ব্যাপারে কিছুই করছে না বলে তারা ওই ঘোষণা দিয়েছে।
 
ইত্তেফাক/এএম