বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু রওশন আলী (৬৫) মারা গেছেন।
রবিবার সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় নিজ বাসভবনে তিনি মারা যান। রওশন আলী বেশ কিছু দিন ধরে নানা ব্যাধিতে ভুগছিলেন।
দেশ বরণ্যে এই সাঁতারু ১৯৭২ সালে মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে ৮১ কিলোমিটার সাঁতারে স্বর্ণ জিতেছিলেন। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর ৪৩ বছর পর সেই স্বর্ণ পুনরুদ্ধার করেছিলেন নৌবাহিনীর সাঁতারু আশিকুর রহমান।
ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য রওশন আলী ২০০০ সালে জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার বাদ মাগরিব মহানগরীর দড়িখরবোনা ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে হেতেমখাঁ কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ইত্তেফাক/ইউবি