আখাউড়া স্থলবন্দরে সোমবার আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার ত্রিপুরার সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 
 
আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফোরকান আহাম্মদ খলিফা বলেন, আখাউড়া উপজেলার দক্ষিণ ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবং বিজিবি-বিএসএফের বৈঠকের কারণে সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে।
 
ইত্তেফাক/ইউবি