রাবির সমাবর্তনের নিবন্ধন শুরু ৩ নভেম্বর

আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনের জন্য আগামী ৩ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
 
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
 
ইত্তেফাক/ইউবি