ব্যাংক এশিয়া সম্প্রতি ৪৭ জন কর্মকর্তাকে ‘‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ণ প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ প্রদান করেছে। শনিবার রাজধানীর তেজগাঁও র্যাংগস্ ভবনস্থ ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক)-এর যুগ্ম-পরিচালক নরুন নবী অংশগ্রহনকারীদের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ণ প্রতিরোধ-এর বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দান করেন।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এন্টি মানিল-ারিং লন্ডারিং বিভাগের প্রধান মুর্শিদ-আল-আমিন, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মো. আজহারুল ইসলাম এবং এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুজিত কুমার সেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএইচ