কাউখালীতে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলার দুটি ইউনিয়নের স্থগিত তিনটি কেন্দ্র ও একটি ইউনিয়নের সদস্য পদে উপ-নির্বাচন সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
 
ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। রবিবার দুপুরে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, সিল, স্টিকার, বাক্স, কালিসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। 
 
রবিবার সকাল  থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে  নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । নির্বাচনী এলাকায় পৌঁছেছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাকি সদস্যরা। এ ছাড়া নির্বাচনী এলাকায় সকল প্রকার যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে  প্রশাসন। 
 
কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুন বলেন, সুষ্ঠুভাবে  ভোট গ্রহণে প্রশাসনের পক্ষ  থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে একজন করে নিবার্হী ম্যাজিস্ট্রেট নিয়োগ  দেয়া হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি