চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কুশাঘাটা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় মইন নামে আরেক কনস্টেবল আহত হয়েছেন।
নুরুজ্জামান চুয়াডাঙ্গা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদাহ জেলার সারুটিয়া গ্রামের জবেদ আলীর ছেলে।
চুয়াডাঙ্গা শহর ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদ হোসেন জানান, কনস্টেবল নুরুজ্জামান ও মইন রবিবার বিকালে মোটরসাইকেলে দামুড়হুদা দিকে যাচ্ছিলেন। এ সময় দামুড়হুদা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নুরুজ্জামান। ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। আহত মইনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি