ইতালিতে ভূমিকম্পে বহু ভবন ধস

ইতালিতে আঘাতহানা শক্তিশালী ভূমিকম্পে অনেকগুলো ভবন ধসে পড়েছে। রবিবার সকালে আঘাতহানা ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিয়ায়।
 
ইতালিতে ভূমিকম্পের আঘাতে প্রায় ৩০০ মানুষ নিহত হওয়ার দুই মাস পর দেশটিতে আবারও ভূমিকম্প আঘাত হানলো। ৬ দশমিক ৬ মাত্রায় আঘাতহানা রোববারের ওই ভূমিকম্পের মাত্রা আগষ্টের ভূমিকম্পের মাত্রার চাইতেও বেশি ছিল। ধারণা করা হয় দশকের সবচেয়ে ক্ষতিক্ষর ভূমিকম্প ছিল ওই ভূমিকম্প।
 
রবিবারের ভূমিকম্পে কমপক্ষে ১১ জন আহত হলেও এখনও কারও নিহতের সংবাদ পাওয়া যায়নি। ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ৯ জনকে উদ্ধার করেছেন। বিবিসি। 
 
ইত্তেফাক/এইচএম