শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির উত্পাত থেকে নিরীহ মানুষকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে উপজেলা মানবাধিকার কমিশন। গতকাল রবিবার উপজেলা সদরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাসদ-এর সাধারণ সম্পাদক মো. ছামেদুল হক, বাংলাদেশ মানবাধিকার শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শক্তিপদ পাল, সাংগঠনিক সম্পাদক নাসরীন বেগম ফাতেমা, ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি রবেতা ম্রং, সহ-সভাপতি আইয়ুব আলী বিদ্যুত্, নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল হক মনির প্রমুখ। মানববন্ধন শেষে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইগাতী উপজেলা কমিটির পক্ষ থেকে ইউএনও-এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সীমান্তে বন্য হাতির উত্পাত নিরসনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
ইত্তেফাক/এএন