মাত্র ৮০ টাকায় ভরপুর লাঞ্চ

 
'পাল্টে যাচ্ছে আবহাওয়া আসছে শীত। এর সাথে সাথে খাবারে আসছে পরিবর্তন। বাজারে এরই মধ্যে উঠে গিয়েছে শীতের সবজি আর তাই আজ ইজি কিচেন নিয়ে আসবে আপনার দুপুরের খাবারে শিতের আমেজ। আজ সোমবার অফিসে বসে আজ আমরা একটু পরিবর্তিত খাবার খাবো। আর তাই আজ আমাদের থাকছে: ভাত+গরুর মাংস কারি অথবা রুই মাছ ভুনা+আলু ভর্তা+সিম মুলা সবজি+ডাল+চাটনি+ডেজার্ড।' এটা সোমবারের মেনু। শুধু সোমবার নয় সপ্তাহের ৭ দিনই রাজধানীতে এ রকম খাবার সরবরাহ করছে 'ইজি কিচেন'।
 
ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন আইটেম থাকছে। অফিসে বসেই পেয়ে যাবেন লাঞ্চ বক্স। এ জন্য খরচ হবে মাত্র ৮০ টাকা। 'ইজি কিচেন' প্রাথমিকভাবে মহাখালী, গুলশান, বনানী, বারিধারা ও তেজগাঁও এলাকায় খাবার সরবরাহ করছে। শুক্রবার সহ যেকোনো দিন সকালের দিকে ০১৬১৪২২২৮৬০ অথবা ০১৮৬৪২২২৮৬০ নম্বরে ফোন করে অর্ডার করতে হবে। পৌঁছে যাবে খাবার নির্দিষ্ট ঠিকানায়।
 
এ ছাড়াও ইজি কিচেন নিচ্ছে বাসা অথবা অফিসের ছোট ছোট দাওয়াত অথবা গেটটুগেদারের খাবারের স্পেশাল অর্ডার। এখানে থাকবে দুই ধরনের খাবারের মেনু: ০১. স্পেশাল সেট মেনু (১০ জন থেকে শুরু)। ০২. স্পেশাল মেনু (২০ জন থেকে শুরু)
 
০১. স্পেশাল সেট মেনু থাকবে আমাদের আর আপনার ইচ্ছার উপর নির্ভর করে তৈরি। অর্থাৎ আমাদের ডেইলি সেট মেনুর সাথে আরো কিছু যোগ করে এই খাবারের ভিন্নতা তৈরি করা হবে। এ ক্ষেত্রে আমাদের ডেইলি সেট মেনু থেকে দাম ভিন্ন হবে।
 
০২. স্পেশাল মেনু তৈরি হবে সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। এ ক্ষেত্রে আপনাদের তৈরি মেনু পরখ করার জন্য অর্ডারের আগেই আপনাদের কাছে পৌঁছে দেবো। পরখ করার পর যদি সেই খাবার আপনাদের ভালো লাগে তবেই আপনারা আর্ডার করবেন।
 
অথবা ফেসবুকেও যোগাযোগ করে অর্ডার করা যাবে। https://www.facebook.com/EasyKitchenOfficial/
 
ইত্তেফাক/কেকে/আরএ