দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে এলিন সরকার বাবু (২০) নামে ওই কিশোরকে আটক করা হয়। এলিন উপজেলার কাজিহাল ইউনিয়নের রামচন্দ্রপুর পশ্চিম দেওলাপাড়া গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন।’
ইত্তেফাক/এএসএমইউ