ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহত আসাদ খান (১৮) মুন্না জেলা শহরের সরকারপাড়া এলাকার আক্তারের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট নামক এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী আসাদ খান মুন্না ঘটনাস্থলেই মারা যায়।
 
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ