অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেল পাকিস্তানের স্কুল

 
আরেকটি সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তানের একটি স্কুল। এই ঘটনায় কেউ নিহত না হলেও একজন পাহারাদার আহত হয়েছেন। 
 
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনার একটি স্কুলে দুজন সন্দেহভাজন সন্ত্রাসী গুলি ছুড়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এসময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীদের নিরাপদে স্কুল থেকে  সরিয়ে নেয়া হয়েছে। 
 
উল্লেখ্য, গত সপ্তাহে একটি পুলিশ ট্রেনিং সেন্টারে সন্ত্রাসী হামলায় ৬৫ জন নিহত এবং ১৬৫ জন আহত হন। খবর: টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এমআর/এএসএস