মিরসরাইয়ে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

 
মিরসরাইয়ের বারইয়াহাটের শান্তিরহাট রোড়ে সাগরিকা নামে একটি আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে দশটায় হোটেল কক্ষের তালা ভেঙ্গে জোরারগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। 
 
হোটেল রেজিস্ট্রারে দেয়া তথ্য অনুসারে ওই ব্যবসায়ীর নাম শফিউর রহমান (৫৮)। তার বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার দক্ষিণ সেরকোট গ্রামে। তার বাবার নাম মুন্সী হাবিব উল্লা। 
 
সাগরিকা আবাসিক হোটেলের মালিক হাজী গোলাম হোসেন জানান, গত ২৫ অক্টোবর শফিউর রহমান তার হোটেলের নিচ তলার ৩ নম্বর কক্ষটি ভাড়া নেন। তিনি বিভিন্ন স্থানে কাপড় বিক্রি করতেন। রবিবার বিকালে কাজ শেষে তিনি কক্ষে যান। কিন্তু সোমবার সকালে ওই কক্ষ থেকে গন্ধ বের হয়। এছাড়া কক্ষের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। 
 
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার উল্লা জানান, ওই কক্ষের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এছাড়া ওই ব্যক্তির পাশে একটি নতুন ছুরি পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
 
 
 
ইত্তেফাক/কেকে