চারধাপ এগোলেন তামিম, মুশফিকের অবনতি

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১০৪ ও দ্বিতীয় ইনিংসে ৪০ রান করায় টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিং তালিকায় চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের। ২৪ থেকে ২০তম স্থানে উঠে এসেছেন তিনি।
 
দুই ধাপ উপরে উঠেছেন আরেক ওপেনার ইমরুল কায়েস। এক ধাপ উন্নতি হয়েছে সাকিবের। তবে চার ধাপ অবনতি হয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমের।
 
চট্টগ্রাম টেস্টে ৮৭ রান করে র‌্যাংকিং-এ নিজের অবস্থান দুই ধাপ উন্নতি ঘটান তামিম। আর ঢাকা টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। ফলে র‌্যাংকিং-এ চার ধাপ উন্নতিও ঘটেছে তার। ৬৬৮ রেটিং নিয়ে ২৪ থেকে ২০তম স্থানে উঠে এসেছেন তামিম।
 
সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬৪ রান করলেও, ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৮ রানের ইনিংস খেলেন তামিমের ওপেনিং পার্টনার ইমরুল। ফলে র‌্যাংকিং-এ দুই ধাপ এগিয়ে ৫৩তমস্থানে উঠে এসেছেন তিনি।
 
এক ধাপ এগিয়েছেন সাকিব। সিরিজের দ্বিতীয় টেস্টে ১০ ও ৪১ রান করেন সাকিব। বর্তমানে তার অবস্থান ২৭। তবে ঢাকা টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিকুর। ৪ ও ৯ রান করেন তিনি। তাই পাঁচ ধাপ পিছিয়ে ৪৫তমস্থানে নেমে গেছেন ঢাকায় ৫০তম টেস্ট খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক।
 
চট্টগ্রাম টেস্টে ১৯ ও অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে প্রথমবারের মত শীর্ষ ১’শ জনের তালিকাতে প্রবেশ করে ৯২তম স্থানে উঠে আসেন ব্যাটসম্যান সাব্বির রহমান। কিন্তু ঢাকা টেস্টে শুন্য ও ১৫ রান করায় আবারো তালিকার বাইরে চলে গেছেন তিনি।
 
এই তালিকায় শীর্ষ তিনটি স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, পাকিস্তানের ইউনিস খান ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।
 
বাংলাদেশ ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাংকিং :
 
খেলোয়াড় পূর্বের র‌্যাংকিং  বর্তমান র‌্যাংকিং বর্তমান রেটিং
তামিম ইকবাল ২৪  ২০  ৬৬৮ 
মোমিনুল হক
২৭ 
২৬
৬২৫ 
সাকিব আল হাসান
২৮ 
২৭
৬০৩ 
মুশফিকুর রহিম
৪০
৪৫
৫১৩ 
মাহমুদুল্লাহ রিয়াদ
৪৯
৪৯
৫০৩ 
ইমরুল কায়েস
৫৫
৫৩
৪৭৮ 
নাসির হোসেন
৬১ 
৬৪
 ৪১৩ 
লিটন দাস ৯৭  ৯৬ ২৬৫

ইত্তেফাক/এমএইচ