বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার অজ্ঞাত ৬০ বছর বয়সী ওই বৃদ্ধার লাশ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার সান্তাহার মালশন গ্রামের রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত ওই বৃদ্ধকে দেখতে পেয়ে এলাকার পথচারী মালশন গ্রামের টিপু তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
সুরতহাল তদন্তকারী অফিসার এসআই জালাল জানান, তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
ইত্তেফাক/এএসএমইউ