বানিয়াচংয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৪০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। 
 
এলাকাবাসী জানান, উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শরীফ উল্লাহ এবং বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সোমবার দুপুরে শরীফ উল্লাহর পক্ষে সুবিদপুর এবং আবুল কাশেম চৌধুরীর পক্ষে বলাকিপুর গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।  ফের সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি