পান্থপথে হামদর্দ কলেজের রান্নাঘরে গ্যাসলাইন লিকেজ, বাবুর্চিসহ দগ্ধ ২

 
রাজধানীর পান্থপথে হামদর্দ পাবলিক কলেজের রান্নাঘরে গ্যাসলাইন লিকেজে হয়ে অগ্নিকাণ্ডে বাবুর্চি ও তার সহকারী গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
 
দগ্ধরা হলেন— বাবুর্চি হজ্জাতুল ইসলাম (৩০) ও তার সহকারী রাকিবুল ইসলাম (২৫)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
কলাবাগান থানার ওসি ইয়াসির আরাফাত জানান, রান্নার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
 

ইত্তেফাক/এএম।