প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে জাসদের র‌্যালি

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র‌্যালি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। 
 
সোমবার  সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন পয়েন্ট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে  বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
সমাবেশে উপস্থিত ছিলেন  সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, জাসদ কেন্দ্রীয় সদস্য শামীম আখতার, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা রফিকুল হক, জেলা জাসদ সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া চৌধুরী, জাতীয় কমিটির সদস্য মজির উদ্দিন আনসার, মহানগর জাসদ নেতা মহি উদ্দিন চৌধুরী, মাহবুব এলাহী, সৈয়দ আনসার আলী, রুমায়ুন সিদ্দিকী, জেলা জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, দপ্তর সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন, সাংস্কৃতিক  সম্পাদক রাকেশ ভট্টাচার্য্য, স্বপন বর্মণ, হুমায়ুন কবীর প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি