কুষ্টিয়ার মিরপুরে ভূমিহীন মুক্তিযোদ্ধার আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে মুক্তিযোদ্ধা জামাত আলীর বাড়ী নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে পৌরসভার ৬ নং ওয়ার্ডের হলপাড়ায় এ বাড়ী নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এ সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নজরুল করিম, উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশীদ, ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন