জলঢাকায় জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশজুড়ে জঙ্গি ও সন্ত্রাসবাদের প্রতিবাদ জানিয়ে নীলফামারীর জলঢাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু - শিরিন) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। স্থানীয় নেতাকর্মীরা দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার বিকেলে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালি পৌর বাজার প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট মোড়ে পথসভায় মিলিত হয়।
 
এসময় বক্তব্যে রাখেন জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, উপজেলা জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, পৌর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন সোহাগ, ছাত্রলীগ নেতা সুমন্ত রায়, রাজু, স্বপন, নবকুমার রায়, নন্দলাল প্রমুখ।
 
এর আগে সকালে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বীর উত্তম কর্নেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাসদের নেতাকর্মীরা।
 
ইত্তেফাক/এএন