কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নে গতকাল ৩১ অক্টোবর পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঐ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ৫শত ৭৬ জন। এরমধ্যে ১৮শত ৪৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। ৩৭টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।
এ কেন্দ্রে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান আহাম্মদ ১১শত ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ফরিদ উদ্দিন পেয়েছেন ৬শত ৫০ ভোট। বিজয়ী প্রার্থীর সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থীর ভোটের ব্যবধান ৩শত ৯১ ভোট।
উল্লেখ্য, গত ৭ মে ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও সহিংসতার কারনে কেন্দ্রের ভোটগ্রহন বাতিল করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষনে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আজিজুর রহমান, সহকারি পুলিশ সুপার আশরাফুল আলম ইমন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কামরুল ইসলাম খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ সফিউল আলম তালুকদার। এছাড়া বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলো।
ইত্তেফাক/এএন