টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। নিহত মিনহাজ উদ্দিন (২৫) উপজেলার সল্লা ইউনিয়নের চর জাবরাজান গ্রামের চানমিয়ার ছেলে। এবং অটোরিকশার চালক ছিলেন।
সোমবার রাতে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় তার অটোরিকশাটি একটি দাঁড় করানো ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ওই চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে মিনহাজের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ