জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা সোমবার নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে রাজশাহীতে তিনটি খাবারের দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে।
তারা গোদাগাড়ী উপজেলার কাকনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর অবস্থায় খাবার প্রস্তুত ও বিক্রি করতে দেখে।
জরিমানার টাকা ঘটনাস্থল থেকেই আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহাবুবুর রহমান বলেন, ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। -বাসস।
ইত্তেফাক/এমআই