ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় মকবুল হোসেন মন্টু (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া গ্রামের বাঁশ ঝাড় থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মকবুল হোসেন মন্টু নারগুন ইউনিয়নের দৌলতপুর সরকারপাড়া গ্রামের প্রয়াত কলিম উদ্দীনের ছেলে। তিনি কামারের দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার নারগুন ইউনিয়নে নির্বাচন শেষে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা মকবুলের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা মকবুল ও তার স্ত্রী এবং ছেলে আক্তারকে মারধর করে। এক পর্যায়ে মকবুল ও তাঁর স্ত্রী দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা মকবুলকে আটক করে পিটিয়ে হত্যা করে।
পুলিশেরও প্রাথমিক ধারণা, এটি হত্যাকাণ্ড।
ঠাকুরগাঁও সদর থানার এসআই রাশেদুল আলম চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর/এএসএমইউ