হিলারির ক্যাবিনেট সদস্য হচ্ছেন মিশেল ওবামা

 
ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন,  তিনি ৮ নভেম্বর নির্বাচনে জয়লাভ করলে ফার্স্ট লেডি মিশেল ওবামার জন্য ক্যাবিনেটের দরজা সবসময় খোলা থাকবে। ফার্স্ট লেডির সঙ্গে এক যৌথ নির্বাচনী প্রচারাভিযানে  তিনি একথা বলেন।
 
এ সময় হিলারি ৮ বছর দক্ষতার সাথে ফার্স্ট লেডির দায়িত্ব পালন করার জন্য মিশেলের প্রশংসা করেন এবং সবসময় মিশেলের সহযোগিতা কামনা করেন।
 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রচারাভিযান শেষ পর্যায়ে। মিশেল ওবামা ইতিমধ্যে প্রচারাভিযানে হিলারির ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। ৮ নভেম্বর নির্বাচনে হিলারি ক্লিনটন জয়ী হলে তিনি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।
 
ইত্তেফাক/এমআর/আরএ