কুমিল্লায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদের বেসরকারি ফলাফল

কুমিল্লার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) আংশিক কেন্দ্রে সোমবার নির্বাচন সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।
 
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে জেলার চান্দিনা উপজেলার জয়াগ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মেহেদী হাসান তালুকদার, মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাইনুদ্দিন তপন, তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মহসীন ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুলতান আহমেদ, ও বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নে বিএনপির প্রার্থী ওমর ফারুক বিজয়ী হয়েছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ