আফগানিস্তানে ৩২ জঙ্গি নিহত

আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ জঙ্গিকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় আফগান পুলিশ এ অভিযান চালায়।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কুন্দুজ, লেহম্যান, ফারাহ, বাগিস, বাগলান, হেলমান্দ ও উরুজগান প্রদেশের বিভিন্ন অংশে এ অভিযান চালায় পুলিশ। এ সময় সাত সশস্ত্র জঙ্গি আহতও হয়েছে।
 
বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য প্রাণহানি সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি। এতে বলা হয়েছে, কয়েকটি প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রাখতে শত্রুদের উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। তালেবান জঙ্গিরা এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। সিনহুয়া।
 
ইত্তেফাক/এসএসএ