মুক্তাগাছায় ট্রাকভর্তি চোরাই রাবারসহ যুবক গ্রেফতার

ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলায় ট্রাকে করে পাচারকালে চোরাই রাবারসহ এক যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)। গ্রেফতার মো. জুয়েল মিয়া (২৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজীর টেক গ্রামের বাসিন্দা।
 
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মো. কাইয়ুম জানান, মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের জয়দা খামারবাড়ী মোড় থেকে রাবারভর্তি ট্রাকটি জব্দ করা হয়। সংশ্লিষ্ট অভিযোগে মো. জুয়েল মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। ট্রাকে আনুমানিক পাঁচ টন ওজনের প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাই রাবার রয়েছে।
 
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‍ওসি) আক্তার মোরশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছ।
 
ইত্তেফাক/এএসএমইউ