দশ বছরে বিশ্ব মর্যাদা দিবস

দশ বছরে পা রাখল বিশ্ব মর্যাদা দিবস। প্রত্যেক মানুষের মর্যাদার সাথে বসবাস করার অধিকারের বার্তা নিয়ে এই উদ্যোগটি বিশ্বব্যিাপী ৬০টিরও বেশি দেশে পালন করা হয়।
 
প্রতিবছর সারা বিশ্বের সাথে বাংলাদেশেও উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ দিবসটি উদযাপন করে আসছে। এই উদ্যোগটি একে অপরের প্রতি সম্মান, আত্ম-মর্যাদা এবং সহনশীল মনোভাব পোষণে প্রতিটি মানুষকে সজাগ হতে উৎসাহিত করে।
 
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশে ‘বিশ্ব মর্যাদা দিবস-২০১৬’ এর মাসব্যাপী উদযাপন।
 
অনুষ্ঠানে রুনা খান বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এজাজ আহমেদকে গ্লোবাল ডিগটিনি ঢাকার সিটি চেয়ার ঘোষণা করেন।
 
দিবসটি উপলক্ষে ফ্রেন্ডশিপ অক্টোবর মাস জুরে দেশের বিভিন্ন স্হানে ১০০টিরও বেশি স্কুলে ও লার্নিং সেন্টারে মর্যাদা বিষয়ক কর্মশালা এবং অনুশীলনের আয়োজন করে। কর্মশালায় ছাত্র-ছাত্রীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে মর্যাদার মূল্যবোধ বুঝতে শেখে। সমাপনী অনুষ্ঠানে ঢাকা ও দূরবর্তী এলাকার স্কুলের নির্বাচিত ছাত্র-ছাত্রীরা এবং সম্মানিত অতিথি বক্তারা মর্যাদার গল্প উপস্থিত সকলের সামনে উপস্থাপন করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক ইউনিভর্সিটির বিজনেস স্কুলের প্রফেসর ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশে ফ্রান্স দূতাবাস এর রাষ্ট্রদূত সোফি অউবার্ট ও সিঙ্গাপুর কনস্যুলেট এর দূত ড্যারিল লাউ, ঢাকা ট্রিবিউন পত্রিকার এডিটর-ইন- চিফ যাফর সোবাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ডিগনিটি বাংলাদেশের কান্ট্রি চেয়ার এবং ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান এবং এরিকসজলপেন এর সাউথ এশিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর রোনাল্ড নিসফক, প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শেখ আশরাফ হোসেন।
 
ইত্তেফাক/এমএইচ