শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশ ব্যারাক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পাসে নবনির্মিত পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যের বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ফয়সল আহমেদ, ডেপুটি কমিশনার রেজাউল করিম, এডিশনাল কমিশনার মইনুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের স্থায়ী ব্যারাক নির্মাণ সময়ের দাবি ছিল। আজ এটি উদ্বোধনের মাধ্যমে এই দাবি পূর্ণ হল। তবে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলকে দায়িত্বশীল হতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সকল দপ্তর প্রধান ও সহকারী প্রক্টরগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএইচ