জামালপুরের মেলান্দহ ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মেলান্দহের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মেলান্দহ পৌর শহরের চরপাড়া(চাকদহ) এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে মোহাম্মদ খোকন মিয়া (৩৫)। সে পেশায় একজন মুদিদোকানী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, নিহত খোকন মোটরসাইকেল যোগে মেলান্দহ থেকে জামালপুর শহরে যাওয়ার উর্দ্দেশে নিয়ে বাড়ি থেকে বের হয়। জামালপুর-মেলান্দহ সড়কের মালঞ্চ এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে করে ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ইত্তেফাক/এমএইচ