১০ মাসে ৭৯৬ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের প্রথম ১০ মাসে ৭৯৬ কোটি ২৭ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।
 
এছাড়া গত ১০ মাসে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এরমধ্যে ৫৭ লাখ ৬৪ হাজার ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২ লাখ ১৫ হাজার ১৯৬ বোতল ফেনসিডিল, ১৫ হাজার ৬২১ কেজি গাঁজা, ২ লাখ ২১ হাজার ৮৬০ বোতল বিদেশী মদ, ২৪ কেজি ৫৮ গ্রাম হেরোইন, ৫৮ হাজার ৬৫টি নেশাজাতীয় ইনজেকশন, ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৫৮৯ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট।
 
এছাড়া জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টি শাড়ি, ৪০ হাজার ৫৮৪ টি থ্রিপিস ও শার্টপিস, ৯ লাখ ২১ হাজার ৮২৪ মিটার থান কাপড়, ৫০ হাজার ৫১০ সিএফটি কাঠ, ২৫ কেজি ৯১২ গ্রাম স্বর্ণ এবং ৫টি কষ্টি পাথরের মূর্তি।
 
বিজিবি গত ১০ মাসে ৫৬টি পিস্তল, ৩৭টি বিভিন্ন প্রকারের বন্দুক, ৪ হাজার ৭ রাউন্ড গোলাবারুদ, ৫৮টি ম্যাগাজিন, ৭টি ইলেকট্রনিক ডেটনেটর এবং ৫৫২ কেজি ৭শ' গ্রাম গান পাউডার উদ্ধার করেছে।
 
গত ১০ মাসে বিজিবি'র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৪৬৮ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ হাজার ৪১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এছাড়া বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ৩ হাজার ৩৯৬ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস