১ ডিসেম্বর থাইল্যান্ড পাচ্ছে তাদের নতুন রাজা

 
দীর্ঘ এক মাস শোক পালনের পর ডিসেম্বরে রাজ মুকুট গ্রহণের দিন ধার্য করেছে থাইল্যান্ডের ক্রাউন প্রিন্স মাহা ওয়াজিরালংকর্ন। বিবিসি রাজপ্রসাদের সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে জানান, এ বছর ডিসেম্বরের ১ তারিখে তিনি রাজ মুকুট গ্রহন করবেন।
 
সামরিক বাহিনীর উত্থাপিত একটি খসড়া সংবিধান বিষয়ে মতামত দেয়ার পর নিজের জন্য সিনিয়র রাজকীয় কর্মী নিয়োগ দেবেন তিনি। এরপর রাজ মুকুট গ্রহনের কার্যক্রম শুরু হবে।
 
এর আগে ১৩ অক্টোবর বিশ্বে সবচাইতে বেশি সময় রাজা হিসেবে দায়িত্ব পালন করা ভূমিবল আদুলিয়াদে মারা যান। ৮৮ বছর বয়সে তার মৃত্যুর পর ক্রাউন প্রিন্স শোকপালনের জন্য সময় চান। এ সময় তিনি জানান, এক বছর পর রাজ দায়িত্ব গ্রহন করার কথা ভাবছেন তিনি। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ