জম্মু-কাশ্মিরে পাকিস্তানের গোলাবর্ষণে ৮ বেসামরিক নিহত

 
জম্মু-কাশ্মির সীমান্তে মঙ্গলবার পাকিস্তানের গোলাবর্ষণে আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দাবি করেছে, তারা পাকিস্তানের ১৪টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে। 
 
বুধবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের সাম্বা, রাজৌরি, জম্মু, পানোচ, রামগড়, নৌশেরা ও বালকোট এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ করে। এতে দুইজন সংখ্যালঘুসহ আটজন নিহত ও ২৫ জন নিহত হন।  
 
সাম্বার ডেপুটি কমিশনার শীতল নন্দা বলেছেন, জেলায় ২০টার মতো ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা ব্যবস্থাসহ অস্ত্রোপচারের সুবিধা রয়েছে। 
 
এদিকে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বলেছে, তারা পাকিস্তানি রেঞ্জার্সের ১৪টি পোস্ট ধ্বংস করেছে। এগুলো জম্মু সেক্টরের রামগড় ও আর্নিয়ার আন্তর্জাতিক সীমান্তের সাথেই অবস্থিত। 
 
এর আগে সোমবার লাইন অব কন্ট্রোলের কাছে রাজৌরি ও পানোচে পাকিস্তানের গোলাবর্ষণে সেনবাহিনীর এক জওয়ান ও এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। 
 
ইত্তেফাক/এএসএস