ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাঁচটি আগ্নেয়াস্ত্র, তিন শ ২১ বোতল ফেনসিডিল ও সাত শ ৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মনির আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই সোহেল রানা ও সোহান এবং জামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি দেশীয় রিভলবার, চারটি শার্টার গান, তিন শ ২১ বোতল ফেনসিডিল ও সাত শ ৯৫ পিস ইয়াবা হয় এবং নগদ আড়াই লাখ টাকা জব্দ করা ।
উল্লেখ্য, ২৭ অক্টোবর বারবাজার রেলওয়ে মাছের আড়ৎ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ পাঁচজনকে র্যাব মাদকদ্রব্যসহ আটক করে।
ইত্তেফাক/এএসএমইউ