লামায় গণপিটুনিতে দুই অপহরণকারী নিহত

বান্দরবানের লামা উপজেলায় গণপিটুনিতে অস্ত্রধারী দুই অপহরণকারী নিহত হয়েছে।
 
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, রাত নয়টার দিকে অপহৃত চারজন উপজেলার ডুলহাজারা বাজার থেকে টমটমে করে বাড়ি ফিরছিলেন। হারগাজা ফকিরাখোলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চারজনকে অপহরণ করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে অপহৃত চারজনকে উদ্ধার করে। এবং অপহরণকারীদের ধাওয়া করে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে রাত ১২টার দিকে তারা মারা যায়। উদ্ধারকৃতরা হলেন, মনু আলম (৬০), কালা পুতু (৪০), জহির আলম (৪২) ও জাবের আহামদ (৫৫)।
 
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ