মন্ত্রীর সাক্ষাত না পাওয়ায় ভারতের হারিয়ানার সুবেদার রাম কিশান গ্রেওয়াল নামের এক অবসর প্রাপ্ত সেনা সদস্যের আত্মহত্যা করেছেন। তিনি দেশটির সরকার ঘোষিত 'ওয়ান র্যাংক ওয়ান পেনশন' (ওআরওপি) অনুসারে বাড়তি পেনশনের টাকা না পাওয়ায় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে আসছিলেন। কিন্তু মন্ত্রীর দেখা না পেয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেন তিনি।
সাবেক এই সেনা সদস্য ওআরওপি অনুসারে তার পেনশনের পূর্ণ টাকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল। আর সেই জটিলতা কাটাতেই মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দফতরে আসেন তিনি। কিন্তু এ সময় মন্ত্রী ব্যস্ত থাকায় সাক্ষাতের জন্য কোন শিডিউল দেয়া হয়নি মন্ত্রণালয় থেকে। ফলে হতাশ হয়ে সেখান থেকে ফেরত গিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, 'এধরনের কোন অনুরোধ আমাদের কাছে আসেনি।'
উল্লেখ্য, ইন্ডিয়ায় অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অফিসার এবং জোয়ানদের জন্য 'ওয়ান র্যাংক ওয়ান পেনশন' বা ওআরওপি এর সমতা করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলনে করার পর তা গত বছর পাশ করে দেশটির সরকার। কিন্তু বিষয়টি নিয়ে এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে যার কারণেই হারিয়ানার এই সাবেক সেনা সদস্য তার পেনশনের টাকা বুঝে পাচ্ছিলেন না। এনডিটিভি।
ইত্তেফাক/এমআর/আরএ