মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে ঝড়ো আবহাওয়ায় একটি নৌকা উল্টে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে জানা যায়, নৌকাটিতে ৯০ জন যাত্রী ছিলেন।
এসোসিয়েট প্রেসের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, একদল শ্রমিককে নিয়ে মালয়েশিয়া থেকে নৌকায় করে ইন্দোনেশিয়ার ব্যাটম দ্বীপে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৯ জনকে উদ্ধারের পর বাকিদের জন্য খোঁজ চালানো হচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তারা। ফক্স নিউজ।
ইত্তেফাক/আরএ