মণিরামপুরে দুই গ্রুপের গোলাগুলিতে সন্ত্রাসী নিহত

যশোরের মণিরামপুর ‍উপজেলায় দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মিজানুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।
 
মঙ্গলবার গভীর রাতে উপজেলার বেগারীতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার  দিনগত রাত একটার দিকে বেগারীতলায় মিজান ও মানজুর নামক দুইটি সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে  মিজানুরকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় চিৎকার করতে দেখে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে  যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড বন্দুকের গুলি জব্দ করা হয়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, নিহত যুবকের নামে মণিরামপুর থানায় আওয়ামী লীগ নেতা শফি কামাল ও যুবলীগ নেতা শাহীন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ