ভূঞাপুরে নেশাগ্রস্ত ছেলেদের পুলিশে দিলেন অভিভাবকরা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নেশাগ্রস্ত ছেলেদের পুলিশে দিলেন তাদের অভিভাবক।
 
বুধবার অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ তিনজনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়ালেরর সামনে হাজির করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এরা হলেন, উপজেলার মাটিকাটা গ্রামের জয়নাল (২৮), চরনিকলা গ্রামের মাসুদ রানা (২৫) ও যদুরগাতি গ্রামের  শরীফ (২৫)।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল আওয়াল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ইত্তেফাক/এএসএমইউ