রেজিস্ট্রেশন শুরু হয়েছে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার

দেশের প্রতিভাবান শিশু সঙ্গীত শিল্পীদের নিয়ে গেল কয়েক বছর ধরে আয়োজন করা হচ্ছে জনপ্রিয় প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’। আয়োজনের ধারাবাহিকতায় আবারো শুরু হচ্ছে প্রতিযোগিতার ষষ্ঠ সিজন।
 
আসছে শো’টির এবারের শিরোনাম ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ সিজন-৬’। ইতোমধ্যে প্রতিযোগিদের রেজিষ্ট্রেশন পর্ব শুরু হয়েছে। ১২ বছর বয়সের শিশুরা রেজিষ্ট্রেশন করতে চাইলে ইংরেজিতে ‘কে জি আ’লিখে একটি স্পেস দিয়ে নিজের নাম লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করে অংশগ্রহণ করতে পারবে।
 
এবারের প্রতিযোগীতায় বিচারক হিসেবে থাকছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং এস. আই. টুটুল। আর অনুষ্ঠানটি পরিচালনা করবেন নির্মাতা ইজাজ খান স্বপন। নভেম্বরের মাঝামঝি থেকে শুরু হবে বিভাগ পর্যায়ের অডিশন। কোন বিভাগে কখন প্রাথমিক অডিশন হবে তা আগ্রহী ক্ষুদে প্রতিযোগীরা চ্যানেল আইয়ের মাধ্যমে জানতে পারবে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে চ্যানেল আইয়ের দেখা যাবে জনপ্রিয় এ রিয়েলিটি শো। 
 
ইত্তেফাক/এমএআর