আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন আবাহনীর প্রতিষ্ঠাতা সেক্রেটারি হারুনুর রশীদ।
গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত দলের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ মনোনয়ন প্রদান করেন।
আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইত্তেফাক/কেকে