সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত চলচ্চিত্র ‘বাষ্পস্নান’ সিনেমার নাম পরিবর্তন করা হয়েছে। এবার ছবির নাম ‘বাষ্পস্নান’র পরিবর্তে ‘শেষ কথা’ দেয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন পরিচালক ডায়মন্ড।
বুধবার বিকেলে সামাজিক যোগাযোম মাধ্যমে তিনি লিখেছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে বারবার অনুরোধ করছিলেন আমি যেন আমার ‘বাষ্পোস্নান’ ছবির নামটা পরিবর্তন করি, তাদের পরামর্শের প্রতি সম্মান জানিয়ে আজ ‘বাষ্পোস্নান’ ছবির নাম পরিবর্তন করে ‘শেষ কথা’রাখা হলো।
ফেসবুকে এক দর্শকের প্রশ্নে তিনি আরো বলেছেন, অনেক শিক্ষিত লোকও বাষ্পস্নান মানে কি জানতে চায়, এমন পরিস্থিতর মধ্যে একটা সিদ্ধান্ত তো আমাকে নিতেই হতো। এখানে কিছু করার নেই!
চলচ্চিত্রটিতে অভিনেত্রী আইরিন সুলতানা ও কলকাতার অভিনেতা সমদর্শী জুটি হয়েছেন। আসছে ফেব্রুয়ারিতে ‘শেষ কথা’ ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে, জানান এ পরিচালক।
ইত্তেফাক/এমএআর