২ ছাত্রের শরীর ব্লেড কেটে দেয়ায় ২ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নওগাঁর বদলগাছি উপজেলার হাকিমপুর হাজিউদ্দিন হারামাইল সৈয়দ জয়নাল আবেদিন নুরানী হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্র ও তার মামাতো ভাইকে ব্লেড দিয়ে শরীর কেটে দেওয়ায় অভিযোগ ওই মাদ্রাসার দুই শিক্ষককে গ্রেফতার  করেছে পুলিশ। 
 
বুধবার দুপূরে গ্রেফতারকৃতদের আদালতের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 
মাদ্রাসার ছাত্র মিনারুল ইসলাম (১২) নওগাঁর ধামুইরহাট উপজেলার চক চান্দিরা গ্রামের এমাজ উদ্দিনের ছেলে। মিনারুল ইসলামের মামাতো ভাই রেজাউল ইসলাম ওরফে রেজা (১২) একই গ্রামের বাসিন্দা। সে বদলগাছি উপজেলার গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 
 
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, মিনারুল ইসলাম ঘটনার এক সপ্তাহ আগে মাদ্রসা ছেড়ে পালিয়ে বাড়িতে চলে যায়। সে আর মাদ্রাসায় পড়বে না বলে তার অভিভাবকদের জানায়। অভিভাবকেরা মাদ্রাসায় থাকা জিনিষপত্র তাকে বাড়িতে আনতে বলে। গত শনিবার বিকেলে মিনারুল ইসলাম তার মামাতো ভাই রেজাউল ইসলামকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যায়। মাদ্রাসার প্রধান শিক্ষক (বড় হুজুর) ফিরোজ আহাম্মেদ ও ছোট শিক্ষক মোকারম হোসেন তাদের একটি কক্ষে বেধে রেখে মারপিট করে আটকে রাখে। এরপর দুই শিক্ষক মিলে মিনারুলের হাত ব্লে ড দিয়ে কেটে দেন। মিনারুলের সঙ্গে আসার মাদ্রাসায় অপরাধে তার মামাতো ভাই রেজাউল করিমের ডান হাতের আঙ্গুল ব্লেড দিয়ে কেটে দেন।
 
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেফতার করে করাগারো পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি