বিমানবন্দরে চলন্ত বাস উল্টে যাত্রীর মৃত্যু, আহত পাঁচ

 
রাজধানীর বিমানবন্দর গোল চক্করে বুধবার রাতে চলন্ত বাস উল্টে বাবুল বড়ুয়া (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বিমানবন্দর থানার ওসি নূর এ আযম মিয়া জানান, রাত ৯টার দিকে টঙ্গীর ষ্টেশন রোড থেকে ছেড়ে আসা গ্রেট তুরাগ পরিবহনের একটি বাস যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। বিমান বন্দর গোল চক্করের কাছে বাসের সামনের একটি চাকা প্রচণ্ড শব্দে ফেটে যায়। সঙ্গে সঙ্গে বাসটি উল্টে গিয়ে রাস্তার আইল্যান্ডের ওপর উঠে যায়।
 
একপর্যায়ে বাসের ভেতর থাকা যাত্রী বাবুল বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান।  এসময় আহত হন পাঁচ যাত্রী।