ইতালিতে মাঝারি ভূমিকম্প

 
ইতালির মধ্যাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। বৃহস্পতিবার সকালে এই কম্পন অনুভূত হয়। 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে।  
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যে অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল সেখানেই আজকে ভূমিকম্প হয়েছে।
 
ইউএসজিএস জানিয়েছে, পেরুগিয়ার ৩২ মাইল দক্ষিণপশ্চিমে এই ভূকিম্পটির উৎপত্তিস্থল ছিল। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬.২ মাইল দূরে। 
 
 
ইত্তেফাক/এএসএস