গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ‘ই’ ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ ও গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
০৪ নভেম্বর ২০১৬ তারিখে ‘ডি’ ইউনিট সকাল ১০.০০-১১.০০, ‘ই’ ইউনিট দুপুর ২.০০-৩.০০
০৫ নভেম্বর ২০১৬ তারিখে ‘এফ’ ইউনিট সকাল ১০.০০-১১.০০, ‘জি’ ইউনিট দুপুর ২.০০-৩.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.bsmrstu.edu.bd জানা যাবে।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/এএসএমইউ