জুরাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু

 
রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের লিকেজের কারণে  অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের দগ্ধ পাঁচজনের মধ্যে আরো একজন মারা গেছেন। অগ্নিদগ্ধ জেসমিন (৩৫) বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
তিন আগে একই হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের ১০ বছরের সন্তান রনির মৃত্যু হয়। 
 
উল্লেখ্য, ২২ অক্টোবর সকালে জুরাইনের মসজিদ এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় আজাদ হোসেন (৫০), তা স্ত্রী জেসমিন আক্তার (৩৫), ছেলে রনি (১০), ভাতিজি শারমিন আক্তার (২০) এবং প্রতিবেশী শিশু সোহানা (০৩)।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাক্তার পার্থ শংকর পাল জানান, আজাদের শরীরের ৬০ ভাগ, জেসমিনের ৪৯ ভাগ, রনির শরীরের ৪০ ভাগ, শারমিনের শরীরে ৩৮ ভাগ  ও সোহানার ৩০ ভাগ পুড়ে গেছে। 
 
এই ঘটনায় আজাদ, শারমিন ও সোহানা বার্ন ইউনিটে এখনো চিকিৎসাধীন।
 
ইত্তেফাক/এএসএস