ইন্দোনেশিয়ায় নৌ দুর্ঘটনা : নিখোঁজ ৪৪ জনের জীবিত থাকার আশা ক্ষীণ

 
ইন্দোনেশিয়ায় অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌযান ডুবে যাওয়ার একদিনের বেশি সময় পার হওয়ার পরও নিখোঁজ ৪৪ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এদের বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই দুর্ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
 
স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান হারদিন নাফি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাতামের আশপাশে বৃহস্পতিবার সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযান শুরু করা হয়। ১২৫ উদ্ধারকর্মী গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও এই ঘটনায় নিখোঁজদের কোন সন্ধান পাননি। কারো জীবিত থাকার কোন লক্ষণ দেখা যায়নি।
 
তিনি বলেন, 'আমরা আশা করছি যে এখনো যারা নিখোঁজ রয়েছেন, তারা জীবিত আছেন। কিন্তু তাদের বেঁচে থাকার আশা ক্ষীণ।'
 
বুধবার ভোরে বাতাম থেকে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। এএফপি ও বাসস।
 
ইত্তেফাক/আরএ